আব্দুল মালেক, উলিপুর:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের উত্তর মাদারটারি বাইতুল আমান জামে মসজিদে জুমার নামাজ শেষে স্থানীয় মুসল্লি, মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে ধরণীবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত ইউপি সদস্য মো. হাবিবুর রহমান লাবলু স্থানীয় জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, জনসেবার ধারাবাহিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সবার সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে এলাকাবাসীর দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেন।
বক্তব্যে মো. হাবিবুর রহমান লাবলু বলেন, “আসুন পরিবর্তন আনি, উন্নয়নের পথে এগিয়ে যাই। আপনাদের আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে আমাদের প্রিয় ধরণীবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া ও সমর্থনই আমার পথচলার প্রধান শক্তি।”
তিনি আরও বলেন, জনগণের সুখ-দুঃখে পাশে থেকে সেবার মানসিকতা নিয়েই তিনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং ধরণীবাড়ী ইউনিয়নের শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উত্তর মাদারটারি বাইতুল আমান জামে মসজিদের ইমাম, মোয়াজ্জেম, সাবেক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।