• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

জৈব সার ও ফেরোমন ফাঁদে বদলে যাচ্ছে কুড়িগ্রামের কৃষিচিত্র

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

পিএম সৈকত: 

রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে ঝুঁকছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষকরা। জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধির ফলে একদিকে যেমন নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত হচ্ছে, অন্যদিকে উৎপাদন খরচ কমে আর্থিকভাবে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা।

বৃহস্পতিবার (২৫ জুন) সরেজমিনে উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর ও খন্ডক্ষেত্র গ্রাম ঘুরে দেখা যায়, কৃষক-কৃষাণীরা নিরাপদ পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন।

লাভলী বেগম, মোসলেম, আবুল হোসেন, মিনতী রাণীসহ অনেক কৃষক এখন জৈব উপায়ে শিম, করলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, শসাসহ নানা ধরনের সবজি উৎপাদন করছেন। একসময় এসব এলাকার অধিকাংশ জমিতে বছরে এক বা দুইটি ফসল হতো। বর্তমানে আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তির ব্যবহারে একই জমিতে বছরে তিন থেকে চারটি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে। উপজেলার ২০ জন কৃষক প্রায় পাঁচ একর জমিতে নিরাপদ ফসল উৎপাদন করছেন। কৃষকরা রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে ট্রাইকো কম্পোস্ট জৈব সার, মালচিং পেপার, ফেরোমন ফাঁদ, হলুদ, সাদা ও নীল আঠালো ফাঁদসহ বিভিন্ন জৈব বালাইনাশক ব্যবহার করছেন। প্রদর্শনীভিত্তিক কার্যক্রমের মাধ্যমে মডেল কৃষকদের সফলতা দেখে এলাকার অনেক কৃষক এখন নিজ উদ্যোগেও এসব প্রযুক্তি গ্রহণ করছেন। ফলে এলাকায় নিরাপদ ফসল উৎপাদনে ইতিবাচক পরিবর্তন এসেছে।

কৃষাণী লাভলী বেগম জানান, ২০ শতক জমিতে মালচিং পদ্ধতিতে করলা চাষ করেছেন। জমিতে হলুদ ফাঁদ ও বিষটোপ ব্যবহারের কারণে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার প্রায় বন্ধ হয়েছে। এতে উৎপাদন খরচ কমেছে এবং ফলনও ভালো হয়েছে। বাজারমূল্য অনুকূলে থাকলে ভালো লাভের আশা করছেন তিনি।

কৃষক আবুল হোসেন বলেন, “আগে জমিতে প্রচুর রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতাম। এখন জৈব সারের ব্যবহার বাড়িয়েছি। বিভিন্ন রঙের আঠালো ফাঁদ ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে ভালো ফল পাচ্ছি। প্রয়োজন হলে জৈব বালাইনাশক ব্যবহার করছি। এতে খরচ কমেছে, রোগবালাইও কমেছে এবং ফলন বেড়েছে।”

কৃষক মোসলেম বলেন, “কৃষিনির্ভর এই অঞ্চলে আগে বছরে এক-দুইটি ফসলের পর অনেক সময় বেকার থাকতে হতো। এখন অধিকাংশ জমিতে তিন থেকে চারটি ফসল আবাদ হওয়ায় কর্মসংস্থান বেড়েছে। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত মজুরি পাওয়া যাচ্ছে। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের সময় শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়ার সমস্যা হতো। জৈব উপকরণ ব্যবহারের ফলে সেই সমস্যাও কমেছে।”

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, “নিরাপদ খাদ্য উৎপাদনে উপজেলা কৃষি বিভাগ নিয়মিত কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে। জৈব সার ও জৈব বালাইনাশকের ব্যবহার বৃদ্ধির ফলে উৎপাদন খরচ কমছে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। একই সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদনও নিশ্চিত হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com