• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পৃথক পৃথকভাবে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

রংপুরের পীরগাছা উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) উপজেলার দুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে উপজেলার সীমান্তবর্তী শাহ আমানত কোল্ড স্টোর-সংলগ্ন গুঞ্জর খাঁ এলাকায় কয়েকজন শিশু বাড়ির পাশের একটি ডোবায় গোসল ও খেলাধুলা করতে নামে। একপর্যায়ে চার শিশুর মধ্যে দুজন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহত শিশুটি ওই এলাকার ফারুক মিয়ার সন্তান।
অপর শিশুর বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।-খবর সংবাদদাতা, পীরগাছা(রংপুর)।

অন্যদিকে, একই দিন দুপুর ১টার দিকে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ কামদেব নামাপাড়া গ্রামে শহিদুল ইসলামের দুই বছর বয়সী মেয়ে শামিমা জান্নাত খেলতে খেলতে বাড়ির পাশের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শামিমা জান্নাতের বাবা শহিদুল ইসলাম বলেন, ‘দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল আমার মেয়ে।
কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকি। পরে বাড়ির পাশের পানিতে তাকে ভাসতে দেখি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো যায়নি।’

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল ইসলাম বলেন, ‘একই দিনে দুটি শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। বর্ষাকালে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ের পাশে শিশুদের একা খেলতে না দেওয়ার বিষয়ে অভিভাবকদের আরো সচেতন হতে হবে।
সচেতনতা বাড়াতে পারলে এ ধরনের অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।’

স্থানীয় জনপ্রতিনিধিরাও বর্ষা মৌসুমে শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ের চারপাশে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com