• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত সময়ের দুই গোলে সেমিফাইনালে আর্জেন্টিনা ‘গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো’, রংপুরে জামায়াতের আমীর শফিকুর রহমান জামাই হত্যা মামলায় শ্রীঘরে শ্বশুর-শ্যালিকা টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২ জন দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস আজ চিরসবুজ পূর্ণিমার জন্মদিন ৬ মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থীর মৃত্যু জানালো যাত্রী কল্যাণ সমিতি অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি জানালো বাংলাদেশের স্পিকার বাংলাদেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর দ্বিতীয় হলুদ কার্ড পেল সুইজারল্যান্ডের এমবোলোকে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলায় মোকারম র‍্যাবের হাতে আটক

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

 

চিরিরবন্দরে ৮ বছর বয়সি প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণ মামলার অভিযুক্ত মোকারম হোসেনকে আটক করেছে র‍্যাব-১৩ । র‌্যাব-১৩ দিনাজপুর-১ সিপিসি ক্যাম্পের সদস্যরা।

পার্বতীপুরের ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের জনৈক আব্দুলআজিজের বাড়িতে আত্মগোপন করেছিল সে । –খবর সংবাদদাতা, চিরিরবন্দর ( দিনাজপুর )।

শনিবার রাত সোয়া ১২টার দিকে র‌্যাবের গোয়েন্দা জালে আটকা পড়ে। মোকারম হোসেন (৫৫) চিরিরবন্দর ১০ নং পুনটি ইউনিয়নের চকমুসা চেয়ারম্যান পাড়ার মৃত হাছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে ।

র‌্যাব এর মিডিয়া উইং প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতিবন্ধী শিশু সন্তানকে দাদির কাছে রেখে পিতা-মাতা ঢাকায় পোশাক শ্রমিকের কাজ চলে গিয়েছিল। দাদির সঙ্গে থাকতো সে। গত ১০ই মে শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বাড়ী পিছনে বাঁশ ঝাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত মোকারম হোসেন। প্রচন্ড ব্যাথা নিয়ে শারীরিকভাবে অসুস্থ অবস্থায় শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ীতে ফিরে ঘটনা জানায়। এ ব্যাপারে চাচা রাব্বিল আলামিন (২১) বাদী হয়ে ওই দিনই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধন ২০২৫) এর ৯(১) ধারায় ধর্ষণ মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর