• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা

প্রধান প্রতিবেদক:
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

​আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হওয়া ব্যবসায়ীদের পুনর্বাসন ও তাৎক্ষণিক সহায়তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

​ ভূরুঙ্গামারী সদর বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের মাঝে এই নগদ অর্থ বিতরণ করা হয়।

​ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য , সাবেক এমপি আলহাজ্ব সাইফুর রহমান রানা।

​প্রধান অতিথির বক্তব্যে জননেতা সাইফুর রহমান রানা বলেন, “ভূরুঙ্গামারী সদর বাজারের এই অগ্নিকাণ্ড অত্যন্ত হৃদয়বিদারক। আমাদের নেতা জনাব তারেক রহমান সবসময় দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

আজ তাঁর পক্ষ থেকে এই ক্ষুদ্র উপহার নিয়ে আমরা আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। জাতীয়তাবাদী দল সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবে।”

​অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতা, স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারেক রহমানের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সাধারণ ব্যবসায়ীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর