Views: 0

পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে শিশু ও কিশোর-কিশোরীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ও মন্দিরভিত্তিক বিদ্যাপীঠ পরিষদ (বাগীশিক), লালমনিরহাটের নেতৃত্বে এবং শ্রী পবিত্র কুমার রায় সরকারের সভাপতিত্বে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার(২৩অক্টোবর) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের কিসামত পুনকর পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাগীশিক লালমনিরহাটের সভাপতি শ্রী সুদান চন্দ্র রায় এবং বাগীশিক লালমনিরহাট জেলা সংসদের সহসভাপতি শ্রী যাত্রা মোহন বর্মন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবক স্বপন কুমার রায়, শিবু প্রসাদ রায়, সুজিত চন্দ্র রায়, মহেন্দ্র নাথ রায়, বাগীশিকের নেতৃবৃন্দ এবং মন্দিরভিত্তিক গুরুকুল বিদ্যাপীঠের শিক্ষিকা অনুরাধা রায়সহ অন্যান্য অতিথিগণ।