• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

মেট্রোরেলের নিরাপত্তায় বসছে আর্চওয়ে-লাগেজ স্ক্যানার

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

Views: 0

মেট্রোরেল স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।-খবর তোলপাড়।

এ প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, যাত্রী ও তাদের লাগেজ পরীক্ষা করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আমরা আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানারও সংগ্রহ করব।

এক বিজ্ঞপ্তি অনুযায়ী, মেট্রোরেলের নিরাপত্তাব্যবস্থার জন্য আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও লাগেজ স্ক্যানার সংগ্রহে গত ১৯ অক্টোবর অনলাইনে দরপত্র আহ্বান করেন ডিএমটিসিএলের স্টোর অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যোগ্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টাল (http://www.eprocure.gov.bd)-এর মাধ্যমে ই-দরপত্র জমা দিতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, দরপত্রসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা জাতীয় ই-জিপি পোর্টাল এবং ই-জিপি হেল্পডেস্কের ই-মেইল ঠিকানা helpdesk@eprocure.gov.bd থেকে পাওয়া যাবে।

একই বিজ্ঞপ্তিতে এমআরটি লাইন-৬-এর ডিপোতে বৈদ্যুতিক বিভাগের অধীনে স্থাপিত লো-ভোল্টেজ (এলভি) ব্যবস্থা, ডিজেল জেনারেটর (ডিজি) সেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (ইউপিএস), বায়ু চলাচল ব্যবস্থা এবং সাধারণ বৈদ্যুতিক কাজের জন্য বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তির (এএমসি) কথাও উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালের ১১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দরপত্রের নথি কেনা যাবে।


এই বিভাগের আরও খবর