• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
অতিরিক্ত সময়ের দুই গোলে সেমিফাইনালে আর্জেন্টিনা ‘গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো’, রংপুরে জামায়াতের আমীর শফিকুর রহমান জামাই হত্যা মামলায় শ্রীঘরে শ্বশুর-শ্যালিকা টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২ জন দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস আজ চিরসবুজ পূর্ণিমার জন্মদিন ৬ মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থীর মৃত্যু জানালো যাত্রী কল্যাণ সমিতি অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি জানালো বাংলাদেশের স্পিকার বাংলাদেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর দ্বিতীয় হলুদ কার্ড পেল সুইজারল্যান্ডের এমবোলোকে
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়।

বৃহস্পতিবার (২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগের বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে উপপরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া ব্যক্তির নাম শফিকুল ইসলাম। তিনি কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।-খবর কিশোরগঞ্জ (নীলফামারী) ।

অফিস আদেশে বলা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক’ শিরোনামে একটি অনলাইন সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, তিনি বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা সরকারি কর্মচারীর শৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে বিবেচিত হয়েছে।

আদেশে আরো উল্লেখ করা হয়, তার এ ধরনের কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারায় অসদাচরণের অভিযোগে এবং একই বিধিমালার ১২(১) বিধান অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া বরখাস্তকালীন সময়ে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি বর্তমান কর্মস্থল বা নির্ধারিত ঠিকানার বাইরে যেতে বা অবস্থান করতে পারবেন না বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর