• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর কুড়িগ্রামের রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ্ ৭ কুড়িগ্রামের উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেল যারা কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বাংলাদেশে ২৪ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ১১ শিশুর

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬

Views: 2

 

বাংলাদেশজুড়ে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এসময় নতুন করে ১ হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০৫ জনের শরীরে। এছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসাকেন্দ্রে গেছে ১ হাজার ৫০৩ জন শিশু।-খবর তোলপাড়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে। এ সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৬৫ জন। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ জনে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এখন ৪০৯।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ জন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১১৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা মনে করছেন, টিকাদান কর্মসূচির বাইরে থাকা শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি। পাশাপাশি কিছু এলাকায় সচেতনতার অভাব এবং সময়মতো চিকিৎসা না পাওয়াও পরিস্থিতিকে জটিল করে তুলছে।

বিশেষজ্ঞদের মতে, হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত শিশুর জ্বর, ত্বকে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তারা বলছেন, টিকাদানই হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর