• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাতে ৫০ দিন, শেখ হাসিনা সত্যি ফিরছেন? তারপর কী হবে বাংলাদেশে? সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশ ৪ দিনের সরকারি সফরে রংপুর ও লালমনিরহাটে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী খবর সংযোগ পত্রিকার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেল ক্যান্সার আক্রান্ত নাছিমা সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ চিলমারীতে “আইএফআইসি ব্যাংকের ৫০বছর” পূর্তি উদযাপিত এক দশক ধরে অধরা ব্রিজ, সীমাহীন দুর্ভোগে এলাকাবাসী কুড়িগ্রামের রাজারহাটে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের কঠোর প্রস্তুতি, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ইউএনও’র উলিপুরে অম্বিকা চরণ রায় শিক্ষাবৃত্তি-২০২৬ প্রদান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রংপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদ্‌যাপিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬

Views: 4

পিআইডি, রংপুর :

‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’— এই প্রতিপাদ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে রংপুরে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস, ২০২৬’ উদ্‌যাপিত হয়েছে। সোমবার (২৯শে জুন) সকালে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। রংপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুশ্রম বাংলাদেশে একটি ভয়াবহ সামাজিক সমস্যা। দেশের ছোট ও মাঝারি শিল্পকারখানাগুলোতে এই ধরনের শিশুশ্রমের প্রবণতা তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে কলকারখানা, পুরোনো ব্যাটারি পুনর্ব্যবহার, প্লাস্টিক ও বর্জ্য সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রমের উপস্থিতি বেশি দেখা যায়। এসব ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি ও দুর্ঘটনার শিকার হচ্ছে।

শিশুশ্রম নিরসনে কলকারখানার মালিকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের পরিবর্তে প্রাপ্তবয়স্ক বা প্রকৃত শ্রমিক নিয়োগ করলে তারা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে ন্যায্য পারিশ্রমিক পাওয়ার সুযোগ পাবে। এর ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং শিশুশ্রম বন্ধ হবে।

তিনি আরো বলেন, শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে শোভন কর্মপরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র এবং শ্রম আইন বাস্তবায়ন জরুরি। একক কোনো উদ্যোগের মাধ্যমে শিশুশ্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি শিশুশ্রম নিরসনে শ্রমিক সংগঠন, শিল্প মালিক, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শরিফুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) আফজাল হোসেন, শ্রম পরিদর্শক (সেফটি) বিশ্বনাথ মোহন্ত, শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ জুলফিকার আলী প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিল্পকলকারখানার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । এরপূর্বে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর