• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটার এলাকা বদল ও নতুন নিবন্ধনের শেষ সময় ৩১ অক্টোবর ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৫৬ জেলায় আবেদন গ্রহণ শুরু ১ নভেম্বর রাশেদ খাঁনকে ‘পাল্টা জবাব’ দিলেন খালিদুজ্জামানের খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড প্রতিবন্ধীদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রীর ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত-৫ মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াল বাংলাদেশ সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার আহ্বান রাষ্ট্রপতির
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে সমাজসেবা কার্যালয় ও শিশু সদন পরিদর্শন করেন সমাজসেবার উপপরিচালক

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

Views: 7

পিএম সৈকত : 
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সমাজসেবা কার্যালয় এবং ডাংরারহাটের পাড়ামৌলায় অবস্থিত ‘বেগম নূরজাহান শিশু সদন ও মনছুর আলী হিফজুল কুরআন মাদ্রাসা’ পরিদর্শন করেছেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব হুমায়ুন কবীর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি রাজারহাট উপজেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ববিতা মোছাঃ ববিতা খাতুন। পরে উপজেলার ডাংরারহাটের পাড়ামৌলায় অবস্থিত ‘বেগম নূরজাহান শিশু সদন ও মনছুর আলী হিফজুল কুরআন মাদ্রাসা’ পরিদর্শনে যান।

পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম এবং এতিম শিশুদের দেখভালসহ বিভিন্ন বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবীর।

এ সময় তিনি প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সংশ্লিষ্টদের সঙ্গে স্মারক ছবি তোলা হয়।

পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতি এবং এতিম শিক্ষার্থীদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।


এই বিভাগের আরও খবর