• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রৌমারীতে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

Views: 9

  

কুড়িগ্রামের রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বামনের চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।-খবর সংবাদদাতা, কুড়িগ্রাম।

নিহতরা হলো বামনের চর এলাকার নুরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ (৬) এবং নবীন চানের ছেলে নাঈম (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের জিঞ্জিরাম নদীতে পড়ে যায়। পরে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর