• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

পিআইডি, রংপুর :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, লালমনিরহাটে আধুনিক ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধনের মাধ্যমে এঅঞ্চলের কিডনি রোগীদের চিকিৎসাসেবায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। এই সেন্টার চালু হওয়ায় রোগীদের ডায়ালাইসিসের জন্য দূর-দূরান্তে যেতে হবে না এবং স্থানীয় পর্যায়েই সহজে মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া সম্ভব হবে। একই সঙ্গে তিনি দরিদ্র ও অসহায় কিডনি রোগীদের ডায়ালাইসিস ব্যয় কমাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শুক্রবার (৩ জুলাই) সকালে সোনার বাংলা ফাউন্ডেশন, বাংলাদেশের উদ্যোগে লালমনিরহাটের ডা. সেলিমা ডায়াবেটিস হাসপাতালে নবনির্মিত ডায়ালাইসিস সেন্টারের উদ্‌বোধন ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ অধিক গুরুত্বপূর্ণ। তাই স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের কোনো বিকল্প নেই। তিনি জানান, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার এক লাখ স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব কর্মী বাড়ি বাড়ি গিয়ে মা ও শিশুদের পুষ্টি, সুষম খাদ্যাভ্যাস, নিরাপদ জীবনযাপন এবং রোগ প্রতিরোধ বিষয়ে সচেতনতা সৃষ্টি করবেন।

তিনি আরো বলেন, লালমনিরহাট অঞ্চলের মানুষের জন্য একটি আধুনিক মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠা সময়ের দাবি। এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

খাদ্য নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, বাজারে কেমিক্যালযুক্ত খাদ্যের ব্যবহার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় মানুষের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। তাই নিরাপদ খাদ্য গ্রহণ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, কিডনি বিকল হওয়ার ঝুঁকি এড়াতে পরিবারের প্রতিটি সদস্যকে সচেতন থাকতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যকর জীবনযাপন কিডনি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ.বি.এম. মোবাশ্বের আলম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. শহিদুল ইসলাম সুগম, লালমনিরহাট ডায়াবেটিস সমিতির অ্যাডহক কমিটির সদস্যসচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেহী, সোনার বাংলা ফাউন্ডেশন-বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. আবু হেনা মোস্তফা কামাল এবং পরিচালক আল ইমরান সরকার প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com