• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত চালু হলো নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত কমপক্ষে ১৬৪, আহত ৯৭১ কুড়িগ্রামে নদ নদীর পানি হ্রাস পাওয়ায় শুরু হয়েছে নদী ভাঙ্গন জৈব সার ও ফেরোমন ফাঁদে বদলে যাচ্ছে কুড়িগ্রামের কৃষিচিত্র ব্রাজিলের কাছে পাত্তাই পেলোনা স্কটল্যান্ড বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা আবারও ভারত থেকে আসছে ট্রেনের কোচ ১০ হাজার ‘অবৈধ’ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে জানালো বিজেপি
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ২৪ মে, ২০২৬
???????????????

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম :
শিশু রামিসার নির্মম হত্যাকান্ড এবং নির্যাতনের দ্রুত শাস্তি ও ন্যায় বিচারের দাবীতে কুড়িগ্রামে প্রতিবাদ এবং মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার(২৪ মে) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা এফএডি ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি’ যৌথ উদ্যেগে এ কর্মসূচি পালিত হয়।

ঘন্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেন্ডার সমতা ও জলবায়ু জোট(জিকা)’র সদস্য ফাহিদ হাসান, টিআইবির এরিয়া ম্যানেজার সৌমেন দাস, এমজেএসকেএস’র প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহহমান,জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা বেগম প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, সরকার পরিবর্তন হলেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি। গত চারমাসে দেশে ১১৮ কন্যাশিশু ও ১৭ শিশু খুনের শিকার হলেও আজও সেসব বিচার কার্যক্রম।শুরু হয়নি। বিচারিক কাঠামোর দীর্ঘসূত্রতার কারণে নারী ও শিশু ধর্ষণ এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় অনেক অপরাধী পার পেয়ে যাচ্ছে। তারা দ্রুত বিশেস আদালতের মাধ্যমে এসব ঘটনার বিচারের নিষ্পত্তিরও দাবি জানান।

অন্যদিকে একই দাবিতে জেলা শহরের কলেজ মোড়ে দুপুরে ধর্ষণ ও নিপিড়নের বিরুদ্ধে কুড়িগ্রাম এই ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সেখানে ধর্ষণ আইনের নীতিগত সংস্কার ও পরিবর্তনের দাবি জানিয়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শিশু ও নারী সহিংসতার ঘটনাগুলোর দ্রুত বিচার কাজ সমপন্ন করার দাবিও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর