• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাই মোবাইল ফোন ডিসপ্লে জব্দ, আটক ১

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

পিএম সৈকত:

কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে আনুমানিক সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোহাগ মন্ডল (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আটককৃত যুবক পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার কবির মাহমুদ গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২জুলাই) রাতে এসআই আলিউল ইসলামের নেতৃত্বে সাদা পোশাকে একদল পুলিশ ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সোহাগ মন্ডলের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়। তবে মূল হোতা নুর ইসলাম পালিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, জব্দ করা ডিসপ্লেগুলো ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে সেগুলো পাচার করা হচ্ছিল।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ চালানের মূল হোতা বাঁশজানি এলাকার নুর ইসলাম। অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

এবিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আটক ব্যক্তিও ঘটনার সাথে জড়িত আছেন। এর সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর আওতায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর