• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে বহুল প্রতীক্ষিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেছে। সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে শুক্রবার (১৯ জুন) দুই দেশের প্রতিনিধিদের এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ সময়ে বৈঠকটি স্থগিত হওয়ায় সদ্য অর্জিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিটির স্থায়ী রূপ পাওয়া এবং এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে গভীর অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছে।

সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায় এক প্রতিবেদনে।-খবর তোলপাড়।

একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও সুইজারল্যান্ড সফরের পরিকল্পনা বাতিল করেছেন। এতে যুদ্ধবিরতি ও কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বৈঠকটি আপাতত না হলেও শান্তি প্রক্রিয়াকে সহায়তা দিতে তারা প্রস্তুত রয়েছে। আলোচনার সম্ভাব্য আয়োজন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও চালিয়ে যাওয়া হচ্ছে।

এদিকে, আলোচনা স্থগিতের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে তেহরান জানিয়েছিল, বিদ্যমান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলে তারা কারিগরি পর্যায়ের আলোচনায় অংশ নিতে প্রস্তুত।

গত বৃহস্পতিবার দুই দেশের প্রেসিডেন্ট একটি সমঝোতা স্মারকে ভার্চুয়ালি স্বাক্ষর করেন। এরপর সুইজারল্যান্ডের জেনেভায় চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরুর কথা ছিল। আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎসহ বিভিন্ন বিষয় স্থান পাওয়ার কথা ছিল। প্রথম দিনেই অংশ নেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com