• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী বঙ্গভবনে অফিস করবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবে স্পিকারের বাসভবনে অবশেষে আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃক্ষরোপণ কর্মসূচি: ভূমি মন্ত্রীর মাধ্যমে বিভাগীয় বন কর্মকর্তাকে ২৫ কেজি নিমের বীজ দিলেন ‘তাল বেলাল’ বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর মিছিল বন্ধ করি চিলমারীতে স্ত্রীর অধিকারের দাবিতে অনশন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা ৩১ আগস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে সব উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।-খবর তোলপাড়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ কার্যক্রম পরিচালনার জন্য ভোটার তালিকা আইন অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ জুলাই ২০০৮।

এতে বলা হয়, ভোটার তালিকা ডাটাবেইজে যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ অথবা তার আগে এবং যারা ৩১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নিবন্ধিত হয়েছেন বা নিবন্ধিত হবেন, তাদের সবাইকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং সেগুলোর নিষ্পত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ বিষয়ে বিস্তারিত সময়সূচিও কমিশন অনুমোদন করেছে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কাছে পাঠানোর শেষ তারিখ আগামী ৪ আগস্ট। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ আগস্ট।

এরপর দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন দাখিল করা যাবে ২৪ আগস্ট পর্যন্ত। সংশোধনকারী কর্তৃপক্ষের মাধ্যমে এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট নির্ধারণ করা হয়েছে। আবেদনগুলোর বিষয়ে গৃহীত সিদ্ধান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার শেষ তারিখ ২৮ আগস্ট। সব প্রক্রিয়া শেষে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৩১ আগস্ট।

চিঠিতে আরও বলা হয়েছে, এ কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে এবং ভুলত্রুটি সংশোধনের আবেদন জমা দেওয়ার বিষয়ে ব্যাপক প্রচারণা চালাতে হবে। এজন্য মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিক এবং কেবল অপারেটরদের সহযোগিতায় জনস্বার্থে বিষয়টি প্রচারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এছাড়া মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটারের তালিকায় কোনো নারী ভোটার বা নারী ভোটারের তালিকায় কোনো পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হয়ে থাকলে, কিংবা ধর্মসংক্রান্ত তথ্যসহ অন্য কোনো ধরনের ভুল বা অসংগতি থাকলে তা দ্রুত সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com