• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হস্তান্তরের অপেক্ষায় প্রহর গুনছে কুড়িগ্রাম জেলা পরিষদ শিশুপার্ক ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার এমপিদের নম্বর হ্যাক করে ৫০ হাজার টাকা দাবি, সংসদে সতর্ক করলেন চিফ হুইপ এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী উলিপুরে ২২৫ কেজি পোনা মাছ অবমুক্ত ও বিতরণ কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর “নিরপরাধ বিডিআর সদস্য চাকরিচ্যুত হননি, পুনর্বহালের সুযোগ নেই” নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার কমিটিতে সভাপতি ফারুক হোসেন, সম্পাদক বেলাল ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছে না তারেক রহমান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

স্পেনের বিশ্বকাপ জয়ে নাদাল-আালকারাজের উচ্ছ্বাস

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ২০ জুলাই, ২০২৬

Views: 4

দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফিটা জিতেছে তারা।
স্পেনের স্মরণীয় মুহূর্তটা উপভোগ করেছেন টেনিসের দুই কিংবদন্তি রাফায়েল নাদাল ও কার্লোস আলকারাজ।

নাদাল পরিবার ও বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করলেও মাঠে বসে স্মরণীয় মুহূর্তের সাক্ষী হন আলকারাজ। স্পেনের বিশ্বকাপ জয়ের পর সামাজিকমাধ্যমে নাদাল লিখেছেন, ‘চল উদযাপনে মাতি। দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন।
’ অন্যদিকে আলকারাজ লিখেছেন, ‘চল এবার আনন্দ করি স্পেন।’ মাঠে ঢুকে পড়ে লামিনে ইয়ামালদের সঙ্গে আনন্দও করেছেন আলকারাজ।-খবর তোলপাড়।

স্পেনের বিশ্বকাপ জয় নিয়ে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন নাদাল। ফাইনাল নিয়ে সামাজিকমাধ্যমে ২২ গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তি লিখেন, ‘আমার বিশ্বাস, আমরা জিতব।
ছোটবেলা থেকেই ফুটবল আমার প্রিয় খেলাগুলোর একটি। ২০১০ বিশ্বকাপ ফাইনালের অনুভূতি আজও ভুলতে পারিনি। আগামীকাল আবার এমন একটি ঐতিহাসিক ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছি। প্রতিপক্ষ আর্জেন্টিনা এবং দেশটিকে আমি গভীরভাবে শ্রদ্ধা করি। দলের জন্য শুভকামনা।
ভামোস এস্পানিয়া!’

ম্যাচের ১০৬ মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের নায়ক ফেরান তোরেস। পুরো ম্যাচে আধিপত্য দেখালেও গোলের দেখা পাচ্ছি না ‘লা রোহারা’। পরে বদলি নেমে অতিরিক্ত সময়ে সেই ডেডলক ভাঙেন বার্সেলোনার ফরোয়ার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর