• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াল বাংলাদেশ সৌদিগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী শারদীয় দুর্গোৎসবে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তার আহ্বান রাষ্ট্রপতির ধর্ম যার যার, রাষ্ট্র সবার দুর্গাপূজায় নিরাপদে উৎসব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর স্পেন ফুটবল ফেডারেশনকে জরিমানা করল ফিফা এক আসনেই ৭০ মনোনয়ন ফরম বিক্রি করল বিএনপি কুড়িগ্রামে দৈনিক কালবেলার ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মোটর সাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু ‘সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন, ত্যাগী কর্মীরা মরে যাক’-কুড়িগ্রামে ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল দুর্গামন্ডপ পরিদর্শন করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও তানজিলা তাসনিম
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

‘হেসেখেলে চললে দেশের অনেক ক্ষতি হবে’, সতর্কবার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ৩১ মে, ২০২৬

Views: 2

 

বাংলাদেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একটি বিধ্বস্ত পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে বর্তমান সরকার। এ অবস্থায় দায়িত্বশীলভাবে কাজ না করলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হতে পারে। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনার প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

রোববার (৩১ মে) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।-খবর তোলপাড়।

অনুষ্ঠানে তারেক রহমান বলেন, জিয়াউর রহমান কঠোর পরিশ্রম, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে এমন এক অবস্থানে নিয়ে গিয়েছিলেন, যেখানে দেশের নামের সঙ্গে তার নামও সমানভাবে উচ্চারিত হতো। তিনি বলেন, “জিয়াউর রহমান যেভাবে দেশ গঠন করতে চেয়েছিলেন, বর্তমান সরকার সেভাবেই চলার চেষ্টা করছে। মানুষ তাদের কাছেই প্রত্যাশা করে, যাদের কাছে কিছু পেতে পারে।”

দেশ পরিচালনায় জিয়ার দর্শন অনুসরণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে খাল খনন, শিক্ষা খাতের উন্নয়ন এবং শিল্প বিপ্লবের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছিল। সরকার সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পথে কাজ করছে।

সরকারপ্রধান আরও বলেন, “বিএনপির সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময় সজাগ না থাকলে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি হবে।” তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শুধু সরকারের কাজ করলেই হবে না, তৃণমূল পর্যায় পর্যন্ত সবাইকে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজে ধর্মীয়, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে এসব মূল্যবোধ গড়ে তুলতে তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তারেক রহমানের ভাষ্য, দেশের উন্নয়ন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। জনগণ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সফল রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। “সঠিক কাজগুলোতে সহযোগিতা করলেই সরকার সফল হবে,” বলেন তিনি।
ং


এই বিভাগের আরও খবর