• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদন পেল নতুন সরকারি মেডিকেল কলেজ এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ থেকে ড. ওসমান ফারুকের পদত্যাগ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো আওয়ামী লীগ এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ১ ডিসেম্বর থেকেই পোশাক শ্রমিকদের বাড়তি বেতন শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ বাংলাদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

অনুমোদন পেল নতুন সরকারি মেডিকেল কলেজ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

Views: 6

দেশে নতুন আরও একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। রাজধানী ঢাকার ফুলবাড়িয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে নতুন এ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের সরকারি মঞ্জুরি প্রদান করা হয়েছে।-খবর তোলপাড়।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপ-সচিব মো. জাহিদ হাসান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অর্থাৎ আদেশ জারির পর থেকেই মেডিকেল কলেজ স্থাপনের সরকারি অনুমোদন কার্যকর হয়েছে।

এদিকে, নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনসংক্রান্ত প্রজ্ঞাপনটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এর অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সচিবদের কাছে পাঠানো হয়।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর ও চিকিৎসাশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর