• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
অনুমোদন পেল নতুন সরকারি মেডিকেল কলেজ এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংসদ সদস্য পদ থেকে ড. ওসমান ফারুকের পদত্যাগ রামিসা হত্যা-ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো আওয়ামী লীগ এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ১ ডিসেম্বর থেকেই পোশাক শ্রমিকদের বাড়তি বেতন শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ বাংলাদেশের প্রধানমন্ত্রীর
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

Views: 0

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষা-২০২৬-এর কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।-খবর তোলপাড়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত কেন্দ্র তালিকায় প্রতিটি কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ও কোড নম্বর উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং তত্ত্বাবধায়ক কর্মকর্তার নাম ও দায়িত্বসংক্রান্ত তথ্যও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার কেন্দ্র পরিচালনার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা কলেজের অধ্যক্ষের কাছ থেকে কেন্দ্র ফি-এর টাকা গ্রহণ করবেন। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার গোপনীয় কাগজপত্র, অলিখিত উত্তরপত্রসহ প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী সংগ্রহ করে পরীক্ষা পরিচালনার ব্যবস্থা করবেন।

পরীক্ষা গ্রহণের পর প্রতিদিনের কার্যক্রম শেষে উত্তরপত্র ও ওএমআর শিট পাঠানোর বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে বোর্ড। এ ক্ষেত্রে ওএমআরের প্রথম অংশ ঢাকা শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। অন্যদিকে, পরীক্ষার্থীদের উত্তরপত্র পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুসরণ করে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধানের দায়িত্বও নির্ধারণ করে দিয়েছে শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, জেলা সদরের কেন্দ্রগুলোতে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ের কেন্দ্রগুলোতে উপজেলা নির্বাহী অফিসার তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্বাচিত কলেজের অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিংবা কলেজের জ্যেষ্ঠ কোনো অধ্যাপক এ দায়িত্ব পালন করবেন।

কেন্দ্র প্রতিষ্ঠানের নিজস্ব পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়েও নির্দেশনা রয়েছে। এতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জেলা বা উপজেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিজ নিজ কেন্দ্র প্রতিষ্ঠানে পরীক্ষা দেবেন। তবে কেন্দ্র প্রতিষ্ঠানের কোনো প্রত্যবেক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হলরুমে দায়িত্ব পালন করতে পারবেন না।


এই বিভাগের আরও খবর