Views: 6

জাতীয় সংসদের চলমান অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন সংসদে উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নিতে বিএনপির সব সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ১৫ নভেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনির স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানানো হয়।-খবর তোলপাড়।
অফিস আদেশে বলা হয়েছে, অধিবেশনের শেষ দিন পর্যন্ত সরকারি দলের সব সংসদ সদস্যকে সংসদে উপস্থিত থেকে নিয়মিত কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বর্তমানে দেশের বাইরে অবস্থানরত বিএনপির সংসদ সদস্যদের দ্রুত দেশে ফিরে চলমান অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত ৯ নভেম্বর শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এ অধিবেশন ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।
এদিকে বিএনপি সূত্র জানিয়েছে, চলমান অধিবেশন শেষ হওয়ার পর বুধবার সন্ধ্যায় দলের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।