• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কর্মীসভা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

Views: 9

আসন্ন ৩ নম্বর ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে সাড়ে ৮টায় ইউনিয়নের ডুংডুঙ্গির হাট বাজারে এলাকাবাসীর আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।-খবর আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল গনি মিয়া।

উক্ত কর্মী সভার সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা ওলামা দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জনাব মাওলানা আহাম্মদ হোসাইন,প্রধান বক্তা ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক ছাএ নেতা জনাব আব্দুল মালেক,ভোগডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ফখরুল ইসলাম।

এ সময় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মী সভায় আব্দুল মালেক বলেন আমরা এবার গণি ভাইয়ের সাথে আছি।
কুড়িগ্রাম জেলা ওলামা দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জনাব মাওলানা আহাম্মদ হোসাইন বলেন গণি মিয়াকে সবাই মিলে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করব।কোন প্রকার ঝড় ঝাপটা আসলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব।

চেয়ারম্যান প্রার্থী আব্দুল গণি মিয়া জানান আমি আপনাদেন ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে মাদক, দুনীতি, ছিনতাই রাহাজানি সমাজ থেকে দুর করব।তিনি আরো জানানা আমি চেয়ারম্যান মানে ভোগডাঙ্গা ইউনিয়নের প্রত্যেকটি নাগরিক চেয়ারম্যান।ভোগডাঙ্গা ইউনিয়নের সকল জনগণ কোন প্রকার হয়রানি ছাড়া সরকারি সকল সুযোগ সুবিধা পাবে। আমার পিছনে কোন দালাল চক্র থাকবে না।


এই বিভাগের আরও খবর