• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বিনা জামানতে ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ৪.৫ টন ধান উলিপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ হঠাৎ বন্ধ হয়ে গেল ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী খাবার উলিপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে সিএইচসিপি রাজ্জাক জেলহাজতে ইউপি প্রশাসককে প্রত্যাহারের আল্টিমেটাম এলাকাবাসীর নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মীর মৃত্যু ‘চরের মানুষ বাজেট চেনে না,চর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় চায় কুড়িগ্রামবাসী জাতীয়করণের তালিকায় রংপুর বিভাগের ১০ শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচটিই ঠাকুরগাঁওয়ের
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ৪.৫ টন ধান

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

Views: 1

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য কর্তন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে হেক্টরপ্রতি ৪ দশমিক ৫ মেট্রিক টন ফলন পাওয়া গেছে।-খবর আব্দুল মালেক, উলিপুর।

বৃহস্পতিবার(১২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর ব্লকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে ধানের ফলন যাচাইয়ের জন্য এই শস্য কর্তন করা হয়। -খবর আব্দুল মালেক, উলিপুর।

এবার অনন্তপুর ব্লকের কৃষক আতিকুর রহমানের ৩৩ শতাংশ জমির ব্রি ধান-১০৩ কাটা হয়। কর্তন করা ধান মাড়াই ও ওজন করে হেক্টরপ্রতি ৪ দশমিক ৫ মেট্রিক টন ফলন নির্ধারণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বি এম আবুল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহামুদুল হাসান রানু, হামিদুর রহমানসহ স্থানীয় কৃষক বৃন্দ।

শস্য কর্তন শেষে কর্মকর্তারা কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, সঠিক সময়ে ধান কাটা ও ধান সংরক্ষণের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।


এই বিভাগের আরও খবর