• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিনা জামানতে ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ৪.৫ টন ধান উলিপুরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ হঠাৎ বন্ধ হয়ে গেল ১৫ হাজার ৩২১ শিক্ষার্থী খাবার উলিপুরে যুবদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে সিএইচসিপি রাজ্জাক জেলহাজতে ইউপি প্রশাসককে প্রত্যাহারের আল্টিমেটাম এলাকাবাসীর নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মীর মৃত্যু ‘চরের মানুষ বাজেট চেনে না,চর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় চায় কুড়িগ্রামবাসী জাতীয়করণের তালিকায় রংপুর বিভাগের ১০ শিক্ষাপ্রতিষ্ঠান, পাঁচটিই ঠাকুরগাঁওয়ের
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মীর মৃত্যু

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

Views: 4

কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।-হুমায়ুন কবির সূর্য।

নিহত ফেরদৌস রহমান চিলমারী উপজেলার নয়ারহাট গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বগুড়া জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেরদৌস রহমান মোটর সাইকেলে যোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বাইমমারী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই নসিমনের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর