• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে নম্বরের গরমিল পেলেই শাস্তি!

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

Views: 9

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণে নম্বরের বড় ধরনের গরমিল বা খাতা মূল্যায়নে কোনো গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।-খবর তোলপাড়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একজন শিক্ষার্থী আগে কত নম্বর পেয়েছিলেন এবং পুনর্নিরীক্ষণের পর কত পাচ্ছেন, তা তুলনা করে দেখা হবে। নম্বরের অস্বাভাবিক ব্যবধান পাওয়া গেলে দায়িত্বে অবহেলা বা ত্রুটি হয়েছে কি না তা নির্ধারণ করা হবে। যেসব উত্তরপত্রের নম্বর পরিবর্তন হবে, সেগুলো বিশেষভাবে যাচাই করা হবে এবং গাফিলতি প্রমাণিত হলে পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে দেশজুড়ে ব্যাপক অসঙ্গতি ধরা পড়ে। পুনর্নিরীক্ষণে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেন এবং নতুন করে জিপিএ-৫ পান ৩ হাজার ৭৯ জন। খাতা মূল্যায়নে এমন ভুলের কারণে ইতোমধ্যে চিহ্নিত শতাধিক পরীক্ষক ও প্রধান পরীক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।


এই বিভাগের আরও খবর