• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে এত সমস্যা, তারেককে নিয়েই কেন আলোচনা: বাংলাদেশের প্রধানমন্ত্রী ভোজ্য তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি আমার সমর্থনেই নির্বাচনে ভালো করেছেন নেতানিয়াহু: ট্রাম্প স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫০ কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণ জয় করলো বাংলাদেশের মেয়েরা প্রবাসীদের দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ: জাপান জব ফেয়ারের মাধ্যমে মানুষের চিন্তা ও মনোজগতে পরিবর্তন আসবে—সমাজকল্যাণ মন্ত্রী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণ জয় করলো বাংলাদেশের মেয়েরা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

Views: 0

তিন আর্চারের নিখুঁত নিশানা, আর তাতেই স্বর্ণপদক বাংলাদেশের! এশিয়া কাপ আর্চারিতে কম্পাউন্ড নারী দলীয় ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।-তোলপাড় স্পোর্টস।

ফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ২৩০-২২০ স্কোরে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনির সমন্বিত নৈপুণ্যে নিশ্চিত হয়েছে এই সাফল্য।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ও ধারাবাহিক পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশের মেয়েরা। চারটি এন্ডে যথাক্রমে ৫৭, ৫৭, ৫৮ ও ৫৮ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ দলের মোট স্কোর দাঁড়ায় ২৩০।

অন্যদিকে, কাজাখস্তান দল চারটি এন্ডে যথাক্রমে ৫৫, ৫২, ৫৬ ও ৫৭ পয়েন্ট অর্জন করে মোট ২২০ পয়েন্ট সংগ্রহ করে। ফলে ১০ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের নারী আর্চাররা।

বাংলাদেশের স্বর্ণজয়ী দলের সদস্য বন্যা আক্তার, শ্রীপর্ণা বিশ্বাস ও কুলসুম আক্তার মনি। তাদের সম্মিলিত পারফরম্যান্সেই এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের ঝুলিতে যোগ হয়েছে আরেকটি সোনা।

এদিকে কাজাখস্তানের কাছে হেরে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্টের (স্টেজ-২) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে রুপা পেয়েছে বাংলাদেশ।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ২৩০-২২৪ স্কোরে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন হিমু বাছার, তরিকুল ইসলাম ও রাকিব নেওয়াজ আহমেদ। এই ইভেন্টে শ্রীলঙ্কাকে ২২৭-২১২ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে স্বাগতিক ইরাক।


এই বিভাগের আরও খবর