• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে এত সমস্যা, তারেককে নিয়েই কেন আলোচনা: বাংলাদেশের প্রধানমন্ত্রী ভোজ্য তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি আমার সমর্থনেই নির্বাচনে ভালো করেছেন নেতানিয়াহু: ট্রাম্প স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৫০ কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণ জয় করলো বাংলাদেশের মেয়েরা প্রবাসীদের দেশের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় দেশ: জাপান জব ফেয়ারের মাধ্যমে মানুষের চিন্তা ও মনোজগতে পরিবর্তন আসবে—সমাজকল্যাণ মন্ত্রী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

দেশে এত সমস্যা, তারেককে নিয়েই কেন আলোচনা: বাংলাদেশের প্রধানমন্ত্রী

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

Views: 0

জাপান সফরে আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানকে সফরসঙ্গী করায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে সঙ্গে নেওয়া নিয়ে সরকারি অর্থ অপচয় এবং তাঁর কোনো অবদান নেই- এমন সমালোচনায় বিস্ময় প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।-খবর তোলপাড়।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানির হলরুমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে কথা বলেন তিনি। বাংলাদেশ কমিউনিটি জাপান আয়োজিত এ সভায় প্রবাসীরা বিভিন্ন বিষয়ে মতামত ও প্রশ্ন তুলে ধরেন।

আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, গত দুই দিন ধরে তাঁকে নিয়ে নানা আলোচনা হচ্ছে। তাঁর কোনো অবদান নেই এবং তাঁকে সফরসঙ্গী করায় সরকারের অর্থ অপচয় হচ্ছে- এমন কথাও বলা হচ্ছে। অথচ দেশে অনেক গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে সমালোচনার জবাব দেন আমজনতা পার্টির সদস্যসচিব মো. তারেক রহমান। তিনি দাবি করেন, তাঁকে হেয় করার কারণে তাঁর রাষ্ট্রীয় সম্মান পাওয়াও অনেকে মেনে নিতে পারছেন না। একই পোস্টে তিনি রাজনৈতিক বিরোধের পাশাপাশি দেশের সার্বভৌমত্বের বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন।

মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিদের দেশের প্রতিনিধি বা ‘অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাপানি ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের কাছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও ইতিবাচক দিকগুলো তুলে ধরলে দীর্ঘমেয়াদে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে।

জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাপান সরকার, দেশটির শীর্ষ নেতৃত্ব ও ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে এসব বিনিয়োগ দ্রুত বাস্তবায়নে প্রশাসনিক ও অর্থনৈতিক প্রস্তুতি আরও জোরদার করতে হবে।

তিনি বলেন, বিনিয়োগ বাড়লে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে, জাতীয় সম্পদ বৃদ্ধি পাবে, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী হবে।

প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জাপানি ভাষা শিক্ষা, শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা, খেলাধুলা, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, বন্ধ শিল্পকারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।

বক্তব্যের শেষ পর্যায়ে রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের প্রতিটি শিশু যেন ভালো শিক্ষা ও চিকিৎসা পায়, পেট ভরে খাবার খেতে পারে এবং বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে-এ বিষয়ে কারও দ্বিমত থাকার কথা নয়।

একটি গণতান্ত্রিক, স্বাবলম্বী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসী বাংলাদেশিসহ দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ à¦