• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কিশোরপুর ওসমানী বেইজ একাডেমিতে মা সমাবেশ

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
Oplus_16908288

Views: 7

আব্দুল মালেক, উলিপুর:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর ওসমানী বেইজ একাডেমিতে মা সমাবেশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের মাঠ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এম শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ শামসুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শান্তি পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান সেলিম, থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মহিউদ্দিন।

সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা নুরুন্নবী আযাদ আবু, সহকারী শিক্ষক আব্দুস সালাম, হাফেজ সিরাত ওসমানী প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। মায়েদের সচেতনতা ও প্রতিষ্ঠানের সাথে নিবিড় যোগাযোগ শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সহায়ক হবে বলে তারা মত প্রকাশ করেন।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর