• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১ আটোয়ারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপি প্রশিক্ষণ চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অ্যাডভোকেসি সভা জনস্বার্থেই ব্যয় করতে হবে প্রতিটি পয়সা : বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে চাঁদ দেখা যায়নি, রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হবে কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা: ৫৬৭টি মণ্ডপে নির্বিঘ্নে দুর্গোৎসব পালনের প্রস্তুতি ভাইয়ের হাতে অঙ্কের খাতা, ঐশীর হাতে সংসারের কাজ… মাটির নিচে গর্তে লুকানো চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ কুড়িগ্রামের রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬ সাংবাদিকদের প্রতি নুসরাত ফারিয়ার সতর্কবার্তা
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

কুড়িগ্রামে রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুটের গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

Views: 2

পিএম সৈকত:

বসতবাড়ির রান্নাঘরের পেছনে গোপনে বেড়ে উঠছিল গাঁজার গাছ। ধীরে ধীরে সেটি পরিণত হয়েছে প্রায় ১৪ ফুট লম্বা পূর্ণাঙ্গ গাছে। দূর থেকে দেখলে অন্য কোনো গাছ বলে মনে হলেও কাছে গেলে মিলত গাঁজার গন্ধ। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করেছে কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ। এ ঘটনায় আসমান আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মেকুরটারি ইউনিয়নে নুরইসলামের ছেলে আসমান আলীর বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করেন রাজারহাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে গোপন সংবাদের ভিত্তিতে আসমান আলীর বাড়িতে গাঁজার গাছ চাষের তথ্য পায় পুলিশ। পরে তথ্যের সত্যতা যাচাই করে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার গভীর রাতে অভিযান চালায়। এ সময় বাড়ির রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট লম্বা জীবন্ত গাঁজার গাছটি উদ্ধার করে। পরে বাড়ির মালিক আসমান আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসমান আলী প্রায় এক বছর ধরে গোপনে গাঁজার গাছটি লালন-পালন করার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজারহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসমান আলীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, গাঁজার গাছটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রাজারহাট উপজেলাকে জুয়া ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর