• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

চাঁদপুরে বিএনপির কার্যালয়ে আগুন

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

Views: 0

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিএনপির সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিনের নিজ ইউনিয়নে অফিসটি অবস্থিত।-খবর সংবাদদাতা, চাঁদপুর।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির স্থানীয় নেতারা।

জানা যায়, কার্যালয়টি পাকা সড়কের পাশে হওয়ায় রাতের অন্ধকারে আগুন লাগার পর ওই পথ দিয়ে যাওয়া এক অটোরিকশাচালক আগুন দেখতে পান। পরে তিনি আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

কার্যালয়টির তদারককারী ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন জানান, রাত আড়াইটার দিকে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। সড়কের পাশে হওয়ায় একজন অটোরিকশাচালক বিষয়টি দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয় আওয়ামী লীগের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

কাজী সাখাওয়াত আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলেও ২০১৮ সালে তাদের এই দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

এ বিষয়ে ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী জানান, আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। এ ধরনের ঘটনায় আমরা উদ্বিগ্ন।


এই বিভাগের আরও খবর