• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পিছালো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

Views: 0

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত পরিকল্পনা থেকে সরে এসে নতুন তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশোধিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভর্তি পরীক্ষার কার্যক্রম।-খবর তোলপাড়।

বুধবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম নতুন সময়সূচির বিষয়টি নিশ্চিত করেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বাণিজ্য অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন ১৩ ফেব্রুয়ারি বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি মানবিক শাখার ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য আবেদনের ক্ষেত্রে বিশেষ সুযোগ রাখা হয়েছে।

উপাচার্য জানান, সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ জন্য তাদের অতিরিক্ত পাঁচ থেকে সাত দিন সময় দেওয়া হবে।

ভর্তির যোগ্যতার ক্ষেত্রেও নির্ধারিত জিপিএর শর্ত শিথিল করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। দুই পরীক্ষায় সম্মিলিত জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।

অন্যদিকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রতিটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং সম্মিলিতভাবে ৭.৫০ থাকতে হবে। উভয় ক্ষেত্রেই চতুর্থ বিষয়সহ জিপিএ গণনা করা হবে।

উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় ১ জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল।


এই বিভাগের আরও খবর