• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি ক্যাম্পেইন চিলমারীতে “নদী ভাঙন রোধ ও বাঁধের ভাঙন থেকে রক্ষার জন্য স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ফিরে দেখা -৩৬জুলাই ১০আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে-বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল অবশেষে পূর্বনির্ধারিত পরিকল্পিত ১১ দিন বিদ্যুতের লোডশেডিং স্থগিত ফেরদৌস-রিয়াজ-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন পরীক্ষা সংস্কারে নতুন পদক্ষেপ নিল নরেন্দ্র মোদি প্রহ্লাদ জোশী ভারতের নতুন শিক্ষামন্ত্রী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

চিলমারীতে “নদী ভাঙন রোধ ও বাঁধের ভাঙন থেকে রক্ষার জন্য স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন

প্রধান প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা ওয়াবদা বাঁধের ভাঙন রোধে” স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে “ময়নার খামার যুব সংঘ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে” কাঁচকোল সড়কটারী বাঁধ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্থানীয় শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শেপার মানুষ অংশ গ্রহন করেন। অংশ গ্রহণকারীরা দ্রুত স্থায়ী সমাধানের জন্য দাবি করেন।-সংবাদদাতা,চিলমারী (কুড়িগ্রাম)।

মানববন্ধনে বক্তারা বলেন, বছরের পর বছর ধরে নদীভাঙনের কারণে এলাকার বসতভিটা, আবাদি জমি, মসজিদ, স্কুল ও গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছেন। প্রতি বছরে বর্ষাকাল এলেই, নদী ভাঙনের আতঙ্কে দিন-রাত কাটাতে হয় স্থানীয়দের। অনেক পরিবার ইতোমধ্যে তাদের বাপ-দাদার ভিটেমাটি হারিয়ে অন্য স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। দ্রুত টেকসই ব্যবস্থা গ্রহণ না করলে “কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার” পর্যন্ত বিস্তির্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছেন বলে জানান।

এ সময় বক্তারা নদীর তীর রক্ষায় স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্থ এলাকায়, জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। তারা আবারও বলেন, অস্থায়ী ব্যবস্থা নয়, দীর্ঘ-মেয়াদি পরিকল্পনার মাধ্যমে নদী ভাঙনের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ময়নার খামার যুব সংঘের উপদেষ্টা নিহারিকা শারমিন (দীপি), সংগঠনের সভাপতি মজিউল হক মুকুল মন্ডল, সহ-সভাপতি মঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক হিরন মন্ডল, ফকিরের হাট মাদ্রাসার সুপার মাওলানা শমসের আলী, পাঁচগ্রাম এম হক বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক নুর ইসলামসহ আরও অনেকে।

বক্তারা আরও বলেন, কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত সড়কটি এলাকার মানুষের চলাচলেরজন্য , শিক্ষা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। নদী ভাঙন অব্যাহত থাকলে এই যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হবে এবং সাধারণ মানুষের জীবনে এর বড় প্রভাব পড়বে। তাই পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রকল্প গ্রহণ করে, স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের কাজ শুরু করার জন্য দাবি করেন তারা। মানববন্ধন শেষে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়ে একটি স্মারকলিপি দেওয়ার কথা বলেন আয়োজকরা। কর্মসূচিতে রানীগঞ্জ ইউনিয়ন ও ময়নার খামার এলাকার বিপুল সংখ্যক নারী-পুরুষ, তরুণ-তরুণী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহন করেন।

ফকিরেরহাট থেকে কাঁচকোল এলাকার মধ্যবর্তী অংশে সম্প্রতি বৃহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে কয়েক স্থানপ ব্যাপক ধস ও ফাটল দেখা দিয়েছেন। গত এক মাসে চার দফায় প্রায় ২শ মিটার এলাকায় বাঁধের তীর নদীগর্ভে বিলীন হয়েছেন এবং প্রায় দেড় কিলোমিটার এলাকায় ফাটলের সৃষ্টি হয়েছেন। ক্ষতিগ্রস্থ অংশে জরুরি মেরামতের জন্য চার দফায় মোট ২৪হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হলেও, জিওব্যাগ ডাম্পিংয়ে কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, নির্ধারিত স্থানে সঠিক ভাবে জিও ব্যাগ ফেলা হয়নি, ফলে তাদের ভাঙনের ঝুঁকি এখনো কাটেনি। এ অবস্থায় অস্থায়ী মেরামতের পরিবর্তে টেকসই সিসি ব্লক বাঁধ নির্মাণের জোরালো দাবি করেন মানববন্ধনে অংশ গ্রহণকারী মানুষেরা। পরে সবাই নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য, দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com