• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুলের ৪ ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড জ্বালানির দাম বাড়তেই বাসভাড়া বাড়ানোর দাবি রংপুরে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট অপ্রতিম হত্যার দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছে গাজী নজরুল, সন্ধ্যায় মৃত্যু রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা পুরুষদেরও পিরিয়ড চান শ্রুতি হাসান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

জামাই হত্যা মামলায় শ্রীঘরে শ্বশুর-শ্যালিকা

প্রধান প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২৬

Views: 4

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাটে দাম্পত্য কলহের জের ধরে জামাইকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় শ্বশুর ও শ্যালিকাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন এমতাজুল(৫০) এবং রুনা আক্তার(৩০)।

এজাহারে বলা হয়,পারিবারিক ও দাম্পত্য বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জামাই-শ্বশুড়ের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৬ জুন মোবাইল ফোনে ডেকে এনে তাঁর ছেলে ফুল মিয়াকে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া (চেংপাড়া) এলাকায় নিয়ে এসে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে তাঁকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরীক্ষায় তাঁর মেরুদ-ের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

অভিযোগে আরও বলা হয়, ছেলেকে উদ্ধার করতে গেলে বাদী খুল্লনা বেগমকেও মারধর করা হয়। এ সময় তাঁর গলায় থাকা আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মুল্যমানের প্রায় দেড় ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় হামলা, চুরি ও ছিনতাইয়ের অভিযোগে উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের দরিচর পাঁচপাড়া গ্রামের বাসিন্দা খুল্লনা বেগম গত ৯ জুলাই ফুল মিয়ার স্ত্রী, শ^শুর-শাশুড়ি, শ্যালিকা ও ভায়রাসহ ৬ জনের বিরুদ্ধে রাজারহাট থানায় মামলা দায়ের করেন। মামলার একদিন পর গত ১০ জুলাই চিকিৎসাধীন অবস্থায় ফুল মিয়ার মৃত্যু হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়।

পুলিশ জানায়, একই দিন সন্ধ্যায় অভিযান চালিয়ে ফুল মিয়ার শ্বশুর এমতাজুল(৫০) ও শ্যালিকা রুনা আক্তার(৩২) কে গ্রেপ্তার করা হয়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, “আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তরের জন্য আবেদন করা হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর