• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! হুথি হামলা প্রতিহত করতে সৌদিতে সেনা পাঠাচ্ছে ফ্রান্স ডিআর কঙ্গোতে ভয়াবহ নৌকাডুবিতে নিহত -৪১ চিলমারীতে ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের এডভোকেসি সভা কুড়িগ্রামে “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে ধস, হুমকিতে প্রায় ১০গ্রামের মানুষ রৌমারীতে স্কুল ঘেঁষে ইট ভাটা স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা রাজারহাটে সমাজসেবা কার্যালয় ও শিশু সদন পরিদর্শন করেন সমাজসেবার উপপরিচালক বিশ্বমঞ্চে বিরল ইতিহাস বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক শিক্ষার্থীর জন্য ১৯ শিক্ষক-কর্মচারী! আবাসিক এলাকায় মিঠু বিড়ির কারখানা, গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজারহাটে আলোচনা সভা, শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

Views: 2

পিএম সৈকত: 

জুলাই শহীদ দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন, উপজেলা এনসিপির আহ্বায়ক জমায়েত হোসেন খোকন, জুলাই যোদ্ধা শহীদ রাজিব উল করিম সরকারের বাবা প্রভাষক আব্দুর রাজ্জাক, আহত জুলাই যোদ্ধা মিজানুর রহমান সাদ্দাম, আল মিজান মাহিন ও তোফায়েল আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, ১৬ জুলাই আবু সাঈদ, ওয়াসিমসহ অসংখ্য শহীদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, বৈষম্য, দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণ ও শিক্ষার্থীদের এই আত্মত্যাগ জাতিকে একটি নতুন পথের দিশা দেখিয়েছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর