• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

টরন্টোর সালসা উৎসবে বন্দুক হামলা, নিহত অন্তত ২ জন

প্রধান প্রতিবেদক:
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কানাডার টরন্টো শহরের জনপ্রিয় ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসবে বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত। ওই হামলায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির

স্থানীয় সময় শনিবার রাত ৮টা ১২ মিনিটের দিকে সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছয়জন গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে। তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। -খবর তোলপাড়।

টরন্টো পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। তবে হামলাকারী বা হামলাকারীদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের শনাক্ত ও আটকের জন্য তদন্ত চলছে।

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ট এই ঘটনাকে ‘অর্থহীন সহিংসতা’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এই হামলায় দুইজনের প্রাণহানি হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। দায়ীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

প্রতিবছরের মতো এবারও টরন্টোর মিডটাউন এলাকায় অনুষ্ঠিত হচ্ছিল ২২তম ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ উৎসব। ১১-১২ জুলাইব্যাপী এই উৎসবে লাতিন সঙ্গীত, নৃত্য ও নানা সাংস্কৃতিক আয়োজন চলছিল। উৎসব চলাকালীন এ হামলার ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর