• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজারহাটে সবজি নিয়ে বাড়ি ফেরা হলো না ব্যবসায়ী আজিদের, ঘাতক ট্রাক আটক, চালক গ্রেপ্তার বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ কেন্দ্রীয় কারাগারে দুইদিনে দুই হাজতির মৃত্যু ১০০ ফিট সড়কে স্কুল বাসে আগুন রাজনৈতিক সমর্থন নিয়ে সরকারি কর্মকর্তাদের কড়া বার্তা দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কুড়িগ্রামের রাজারহাটে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামের রাজারহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ১৯ বছর পর রাজারহাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মিন্টু রহমানের যোগদান
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

৬ মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থীর মৃত্যু জানালো যাত্রী কল্যাণ সমিতি

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২৬

Views: 6

চলতি ২০২৬ সালের প্রথম ৬ মাসে ৩২০টি সড়ক দুর্ঘটনায় ৩৬০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় অন্তত ১০৯ জন শিক্ষার্থী আহত হয়েছেন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত শুধুমাত্র গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।-খবর তোলপাড়।

যাত্রী কল্যাণ সমিতির পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ৫৭টি সড়ক দুর্ঘটনায় ৫৭ জন শিক্ষার্থী নিহত ও ২২ জন আহত হয়েছেন। ফেব্রুয়ারি মাসে ৩৯টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন শিক্ষার্থী নিহত ও ১১ জন আহত হয়েছেন। মার্চ মাসে ৫৯টি সড়ক দুর্ঘটনায় ৬৭ জন শিক্ষার্থী নিহত ও ১ জন আহত হয়েছেন। এপ্রিল মাসে ৫১টি সড়ক দুর্ঘটনায় ৫৬ জন শিক্ষার্থী নিহত ও ২৫ জন আহত হয়েছেন। মে মাসে ৬১টি সড়ক দুর্ঘটনায় ৭৩ জন শিক্ষার্থী নিহত ও ২৩ জন আহত হয়েছেন। জুন মাসে ৫৩টি সড়ক দুর্ঘটনায় ৬০ জন শিক্ষার্থী নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

শনিবার মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর পূর্তি উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীদের সচেতন করা গেলে নিরাপদ সড়ক বিনির্মাণের পাশাপাশি সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব।

তিনি আরও বলেন, মিরসরাই ট্র্যাজেডির পুনরাবৃত্তি রোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা তৈরির মতো গুরুত্বপূর্ণ সড়ক নিরাপত্তা বিষয়ে নিয়মিত কর্মসূচি না থাকায় প্রতিবছর সড়ক দুর্ঘটনায় অসংখ্য শিক্ষার্থীর প্রাণহানি ঘটছে, আহত হচ্ছে এবং অনেকে পঙ্গুত্ব বরণ করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কয়েকটি স্কুলের শিক্ষার্থী বহনকারী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হয়। দেশের ইতিহাসে এক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির এমন ঘটনার পরেও সরকার শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক কোনো কর্মসূচি নেয়নি। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও সচেতনতা গড়ে ওঠেনি। এমন বাস্তবতায় প্রতিবছর সড়ক দুর্ঘটনায় অসংখ্য শিক্ষার্থীর প্রাণ ঝরছে।


এই বিভাগের আরও খবর