• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিগগিরই জামায়াতের নির্মম পতন হবে, ভবিষ্যদ্বাণী রাশেদ খাঁনের শেষ বিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি খোয়ালেন উপস্থাপিকা লেবাননে যুদ্ধবিরতি: আজ থেকেই কার্যকরে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে —পানি সম্পদ মন্ত্রী বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! কুড়িগ্রামকে সিম্বলিক জিওগ্রাফির কালিমা থেকে মুক্ত করা প্রয়োজন বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে সাগর-রুনি হত্যা মামলার ১২৭ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাল
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে —পানি সম্পদ মন্ত্রী

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

পিআইবি, রংপুর :

 

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু করা হবে।

 

১৯শে জুন (শুক্রবার) বিকালে তিস্তা ব্রিজসংলগ্ন কাউনিয়া পয়েন্টে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, তিস্তা নদীর অববাহিকায় বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। সরকারের নির্বাচনি ইশতাহার অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বর্ষা মৌসুমে নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের ব্যবস্থা করা হবে। সংরক্ষিত পানি কৃষিকাজ ও মৎস্যচাষে ব্যবহার করে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মন্ত্রী আরও জানান, তিস্তা নদীতে ড্রেজিং, পানি সংরক্ষণ এবং নদী ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বর্তমানে কারিগরি সমীক্ষা চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে নয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা প্রকল্পের বিভিন্ন কারিগরি ও বাস্তবায়নযোগ্য বিষয় পর্যালোচনা করছেন।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, তিস্তা পাড়ের মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘব এবং নদীকেন্দ্রিক সমস্যার টেকসই সমাধানের লক্ষ্যে দ্রুত একটি বাস্তবসম্মত ও পরিকল্পিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নের বিভিন্ন দিক সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের নদী ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের নিয়ে কারিগরি ও বাস্তবভিত্তিক পর্যালোচনা চলছে। প্রকল্পটির প্রতিটি দিক গভীরভাবে মূল্যায়ন করে একটি টেকসই ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি বছরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে এবং প্রকল্পটি অনুমোদন লাভ করবে বলে তিনি প্রত্যাশা করেন।

 

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নের জন্য কাজ করছে। তাই এ অঞ্চলের মানুষকে কোনো গুজব বা বিভ্রান্তিতে বিভ্রান্ত না হয়ে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ তিস্তা পাড়ের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

 

এরপূর্বে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে তিস্তা ব্যারেজ ও নদী ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ব্যারেজ তিস্তা ব্যারেজ সংলগ্ন অবসর হলরুমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর