• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন কুড়িগ্রাম থানা, নারী বিভাগে নাগেশ্বরী থানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ শিশু নিখোঁজের দীর্ঘ তালিকা, স্বজনদের অসহায় কান্নায় উদ্বিগ্ন বাংলাদেশ চিলমারীতে ফের “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী সারের দাবিতে উলিপুরে ফের কৃষকদের সড়ক অবরোধ পাঁচ দিনের সরকারি সফরে ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে আসছে ত্রাণ মন্ত্রী কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন ও অবৈধ অতিক্রম প্রতিরোধে সতর্কতা জারি

প্রধান প্রতিবেদক:
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

Views: 2

 

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) দায়িত্বাধীন দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী এলাকায় পুশইন ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের বিষয়ে বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে জনসচেতনতামূলক সভা এবং মাইকিং করা হচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় বিজিবির অতিরিক্ত টহল কার্যক্রম পরিচালনাসহ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। -সংবাদদাতা দিনাজপুর।

৪২ বিজিবির প্রতিটি বিওপি থেকে বর্তমানে দিনরাত নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে গরু পাচার প্রতিরোধ এবং দেশীয় গরু খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তে নিরবচ্ছিন্ন নজরদারি চালিয়ে যাচ্ছে বিজিবি। দেশের অখণ্ডতা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, পুশইন এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষায় চোরাচালান দমন, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। ঈদের ছুটিতেও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিনাজপুর ব্যাটালিয়নের (৪২বিজিবি) সদস্যগণ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্কতা জারি এবং টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান এবং নিয়মিত জনসচেতনতামূলক সভা পরিচালনার মাধ্যমে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর