• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

পূর্ণ সদস্য দেশের বিপক্ষে সিরিজ জয়, ইতিহাস গড়ল নামিবিয়া

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

Views: 2

আয়ারল্যান্ডকে হারিয়ে ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে নামিবিয়া। উইন্ডহোকে রোববার অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতে পাঁচ উইকেটে জিতেছে স্বাগতিকরা। পাঁচ ম্যাচের সিরিজও ৩-২ ব্যবধানে নিজেদের করে নিয়েছে আফ্রিকার দেশটি।-তোলপাড় স্পোর্টস ডেস্ক।

আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে এটিই নামিবিয়ার প্রথম জয়। দেশটির ক্রিকেট ইতিহাসে এমন সাফল্য আগে কখনো আসেনি।

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজকদের জন্য এই জয় বড় অনুপ্রেরণা। সিরিজ নির্ধারণী ম্যাচে পেসার জেজে স্মিথ ও জ্যাক ব্রাসেল দুর্দান্ত বোলিং করেন। দুজন মিলে সাত উইকেট ভাগাভাগি করে নিলে মাত্র ১২৯ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার লরেন স্টিনক্যাম্প ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক গেরহার্ড এরাসমাস করেন ৩০ রান। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নামিবিয়া।

পুরো সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অধিনায়ক এরাসমাস। ২৬৩ রান করার পাশাপাশি নিয়েছেন চার উইকেট। ফলে সিরিজসেরার পুরস্কার উঠেছে তার হাতে। আর নির্ধারণী ম্যাচে ৯ ওভারে চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন জেজে স্মিথ।

এদিকে, আয়ারল্যান্ড ইতোমধ্যে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে, নামিবিয়াকে বিশ্বকাপে জায়গা করে নিতে খেলতে হবে বাছাইপর্বের প্লে-অফ।


এই বিভাগের আরও খবর