• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে রূপ নিচ্ছে

তোলপাড় প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

Views: 2

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।-খবর সংবাদদাতা, চট্টগ্রাম।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সংস্থাটি জানায়, সাগরে অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে এবং পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিডব্লিউওটি আরও জানায়, সিস্টেমটি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত করুক বা না করুক, এর পরোক্ষ প্রভাবে আগামী ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


এই বিভাগের আরও খবর