• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সার নিয়ে সুখবর, বাংলাদেশে চাহিদার চেয়েও মজুত ১৬ লাখ টন বেশি এসএসসির খাতা দেখায় অবহেলাকারীরা জবাবদিহির আওতায় আসছেন: বাংলাদেশের শিক্ষামন্ত্রী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকার কিছু জানে না’ মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির ৫০ শতাংশ সম্পত্তি পাবে জুলাই শহীদের পরিবার আসিফের বিরুদ্ধে ওঠা অভিযোগ এআই দিয়ে বানানো? যা বলল দুদক গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া নিষিদ্ধ ছাত্রলীগের সাদ্দাম ও ইনানের মৃত্যুদণ্ড
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

ময়লার ড্রেনে নবজাতকের মরদেহ, ৬ দিন পর মিললো সন্ধান

প্রধান প্রতিবেদক:
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

Views: 0

পিএ সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের আদর্শ বি.এল উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ময়লার ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, গত ৭ সেপ্টেম্বর কে বা কারা নবজাতকটিকে কাপড়ে পেঁচিয়ে ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়। ওই সময় বিষয়টি কারও নজরে আসেনি।
শনিবার(১২সেপ্টেম্বর) বিকেলে ড্রেনের ওই অংশে মাছি ভনভন করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কাপড় সরালে নবজাতকের মরদেহ দেখতে পান তারা। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় করতে থাকেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী মোমেনা বেগম বলেন, আমার বাড়ির সামনেই কয়েকদিন ধরে কাপড়ে মোড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখি। শনিবার বিকেলে আমি, কামরুন নাহার ও মেহেরুন মোড়ানো কাপড় থেকে দূর্গন্ধ এবং মাছি ভন ভন করতে দেখে আশপাশের লোকজনকে জানাই।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নবজাতকটি আড়াই থেকে ৩ মাসের হতে পারে। এ ঘটনায় দ-বিধির ৩১৭ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নবজাতকটির পরিচয়, মৃত্যুর কারণ এবং কে বা কারা মরদেহটি সেখানে ফেলে গেছে-তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর