• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে ইএসডিও সীডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন

প্রধান প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইএসডিও’র (Eco-Social Development Organization) সীডস (SEEDS) প্রকল্পের উপকারভোগীদের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার ৩টি ইউনিয়নের ১২টি কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও)-তে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ইএসডিও’র সীডস প্রকল্পের রাজারহাট উপজেলা অফিসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রকল্পের উপকারভোগী, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীদের নিয়ে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও সংশ্লিষ্ট সিবিওগুলোতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকায় প্লাস্টিক ও পলিথিন বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এছাড়াও উন্মুক্ত আলোচনা সভার মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ রক্ষায় নাগরিক দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গঠনে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইএসডিও’র সীডস প্রকল্পের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, নরওয়েভিত্তিক উন্নয়ন সংস্থা Strømme Foundation-এর আর্থিক সহযোগিতায় পরিচালিত ইএসডিও’র সীডস প্রকল্পটি ২০২৮ সাল পর্যন্ত চলমান থাকবে। প্রকল্পটির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই জীবিকায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Social Media Auto Publish Powered By : XYZScripts.com