• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাজারহাটে চরের দরিদ্র মানুষের মাঝে ছাগল, ধান ও সবজি বীজ বিতরণ করলেন ড. আতিক মোজাহিদ এমপি শিল্প ও ব্যাবসা খাতে লাইসেন্স প্রক্রিয়া সহজ করছে সরকার —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ধরণীবাড়ী তেলিপাড়া জামে মসজিদে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব দিলো চীন একই প্রশ্নে পরীক্ষা হবে মাদরাসা-কারিগরি ও সাধারণ শিক্ষা বোর্ডে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ভ্রাম্যমান আদালতে ২ মাদকসেবীর জেল-জরিমানা তিস্তায় তীব্র নদী ভাঙ্গনে ৩০বাড়ি বিলীন, দিশেহারা নদীর তীরবর্তী মানুষ সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে সন্দেহভাজন নিহত
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে চরের দরিদ্র মানুষের মাঝে ছাগল, ধান ও সবজি বীজ বিতরণ করলেন ড. আতিক মোজাহিদ এমপি

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

পিএম সৈকত: 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চরের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ছাগল, জলবায়ু সহনশীল ফসল এবং শাক-সবজির বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১১টায় রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।

এ সময় তিনি বলেন, ‘উপকারভোগীরা যেন এসব সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবারভিত্তিক আয়বর্ধক কর্মকা- গড়ে তুলতে পারেন। এর মাধ্যমে তারা শুধু নিজেদের পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করবেন না, সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, আরটিভির সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সিনিয়র শিক্ষক জাকির হোসেন, এনসিপির উপজেলা সভাপতি জমায়েত হোসেন চৌধুরী খোকন, সলিডারিটির প্রকল্প সমন্বয়কারী মোর্শেদ বদরুন্নেছা (বীথি), ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার লাভলী রানী সাহা, ফিল্ড অফিসার আব্রাহাম লিংকন এবং স্বেচ্ছাসেবক সুজিৎ কুমার রায়সহ অন্যান্য অতিথিবৃন্দ।

জানা যায়, বেসরকারি সংস্থা সলিডারিটি “চরের দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা জোরদারকরণ”প্রকল্পের আওতায় ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, বার্লিন (জার্মানি)-এর আর্থিক সহযোগিতায় বিদ্যানন্দ ও ছিনাই ইউনিয়নে দীর্ঘদিন ধরে হতদরিদ্র মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে কাজ করে আসছে।

এরই ধারাবাহিকতায় শনিবার(২৭জুন) সকালে ৪৬ জন উপকারভোগীর মাঝে ৪৬টি ছাগল বিতরণ করা হয়। এছাড়া ৩৪ জন উপকারভোগীকে জনপ্রতি ৪ কেজি ব্রিধান-৫২ ধানের বীজ, ২ কেজি সরিষার বীজ, ৫ কেজি মাষকলাই ডাল বীজ, ২ কেজি ভুট্টার বীজ, ৩ কেজি বাদামের বীজ এবং ২৫ কেজি বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়। পাশাপাশি ৫৮ জন উপকারভোগীর মাঝে জলবায়ু সহনশীল ১৫ ধরনের শাক-সবজির বীজ, একটি ঝরনা (ওয়াটারিং ক্যান), একটি পাশুন, একটি ঘন জাল এবং ৪টি করে জিও ব্যাগ বিনামূল্যে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর