• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুধকুমার নদীর ভাঙন আতঙ্কে দিশেহারা তিন শতাধিক পরিবার ফ্রান্স-প্যারাগুয়ের বিতর্কে ভরা ম্যাচ দেখল ফুটবল বিশ্ব রাজারহাট-আনন্দবাজার রাস্তা নয়, যেন দুর্ভোগের প্রতিচ্ছবি: ঠিকাদারের শাস্তি দাবিতে রাজারহাটে মানববন্ধন লাখ টাকার সুপারি বাগানে তাণ্ডব, সৎভাইয়ের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ প্রবল বৃষ্টি উপেক্ষা করেই আমিরের বিয়ের প্রস্তুতি বাংলাদেশের সব হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭ পরীক্ষার্থী গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ রাজারহাটে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম-স্কেল-পানি বিতরণ রাজারহাটে সিএনজি-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৪
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে কলম-স্কেল-পানি বিতরণ

প্রধান প্রতিবেদক:
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

পিএম সৈকত:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রাজারহাট উপজেলা ছাত্রদল ও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদল।

পরীক্ষার দ্বিতীয় দিন(৪জুলাই) সকালে ৯টায় রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রী কলেজ পরীক্ষাকেন্দ্রে আগত দেড়শতাধিক পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, স্কেল, ক্যান্ডি ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের মাঝেও পানি বিতরণ করা হয়। ছাত্রদলের এ ব্যতিক্রমী উদ্যোগকে পরীক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানান।

পরীক্ষার প্রথম দিনে বৃহস্পতিবার সকালেও সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ পরীক্ষাকেন্দ্রও আগত দেড়শতাধিক পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কলম, স্কেল, ক্যান্ডি ও বিশুদ্ধ পানি বিতরণ করেন সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, সদস্য সচিব মো. মিজানুর রহমান সাদ্দাম, সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসাইন, সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাসিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোন্নাফ সৌরভ, কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ান খান, আল মিজান মাহিনসহ উপজেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর