• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী – নিকোলাস বিশ্বাস আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত চিকিৎসায় নোবেল পেল ৩ বিজ্ঞানী ফের নামঞ্জুর খলনায়ক ডনের জামিন আগামী ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শিক্ষকরা রাষ্ট্রের কাছে অবশ্যই আমৃত্যু সম্মানীয়: বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজারহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত রাজারহাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ ১৫টি পদক জয় করে রাজশাহী তায়কোয়ানডো দোজাং চুক্তি হলে মোঘলহাটের পরিত্যক্ত স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

Views: 14

শ্রেষ্ঠ শিক্ষকদের ক্রেস্ট ও সনদ দিয়ে সংবর্ধনা

পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।

এসময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা এনসিপির সদস্য সচিব অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাগর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শরীফ আহমেদ, রাজারহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মুহা. আব্দুল হাই, রাজারহাট কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষ আবুল হোসেন সরকার, সোনালুর কুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার হোসেন এবং নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান পাখি প্রমুখ।

বক্তারা বলেন, একটি জাতির শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরাই জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা সভা শেষে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পরে অতিথিরা তাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর