• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী – নিকোলাস বিশ্বাস আগামী ১৭ দিন শপিংমল-মার্কেট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত চিকিৎসায় নোবেল পেল ৩ বিজ্ঞানী ফের নামঞ্জুর খলনায়ক ডনের জামিন আগামী ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শিক্ষকরা রাষ্ট্রের কাছে অবশ্যই আমৃত্যু সম্মানীয়: বাংলাদেশের প্রধানমন্ত্রী রাজারহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত রাজারহাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশীপ ২০২৬ এ ১৫টি পদক জয় করে রাজশাহী তায়কোয়ানডো দোজাং চুক্তি হলে মোঘলহাটের পরিত্যক্ত স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ —দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

রাজারহাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক:
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

Views: 5

পিএম সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।

সভায় বক্তব্য দেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা এনসিপির সদস্য সচিব অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাগর, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলার আনসার-ভিডিপির দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক মো. উজ্জল হোসেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, সদস্য সচিব রতন কুমার অর্ঘ্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক সুশীল চন্দ্র সরকার ও সদস্য সচিব সুমন কুমার রায় প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে উপজেলার প্রতিটি পূজাম-পে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবকে সর্বজনীন ও আনন্দঘন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় পূজাম-পগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, সড়ক যোগাযোগ এবং দর্শনার্থীদের নিরাপদ চলাচলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেন।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর