• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিগগিরই জামায়াতের নির্মম পতন হবে, ভবিষ্যদ্বাণী রাশেদ খাঁনের শেষ বিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি খোয়ালেন উপস্থাপিকা লেবাননে যুদ্ধবিরতি: আজ থেকেই কার্যকরে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তিস্তা মহাপরিকল্পনার কাজ শিগগিরই শুরু হবে —পানি সম্পদ মন্ত্রী বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! কুড়িগ্রামকে সিম্বলিক জিওগ্রাফির কালিমা থেকে মুক্ত করা প্রয়োজন বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে সাগর-রুনি হত্যা মামলার ১২৭ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছাল
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

শিগগিরই জামায়াতের নির্মম পতন হবে, ভবিষ্যদ্বাণী রাশেদ খাঁনের

প্রধান প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন আজ শুক্রবার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ভবিষ্যদ্বাণী করে বললেন, শিগগিরই জামায়াতে ইসলামীর নির্মম পতন হবে।

জামায়াতে ইসলামীকে ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য বিরোধীদল আখ্যা দিয়ে রাশেদ খাঁন লিখেন, এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।-খবর তোলপাড়।

পোস্টে নিজের মোবাইলে আসা একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ভাষা দেখেন। ঠিক প্রতিদিন এমন অসংখ্য গালিগালাজ মেসেজ করে আমার আইডি ও পেজের ইনবক্সে পাঠায়। আমি কেন ওদের যৌক্তিক সমালোচনা করি, জাস্ট একটা নমুনা দিলাম।

বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত গণঅধিকার পরিষদের সাবেক এ নেতা লিখেন, ওরা ভাবে মা-বাপ তুলে গালি দিলে আমি ওদের গালির ভয়ে চুপ হয়ে যাবো। মূলত, আমাকে থামিয়ে দিতে গালিই ওদের হাতিয়ার। কিন্তু, এই গালিবাজরা বুঝতেছে না, সামনে ওদের করুণ পরিণতি অপেক্ষা করছে। আমরা ইতোপূর্বে শুধু সরকারি দলের পতন দেখেছি। কিন্তু, এবার ভিন্নতা ঘটবে।

রাশেদ খাঁন এরপর আরও লিখেন, এরইমধ্যে পতনের ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে। তাদের অযোগ্যতা সংসদে দৃশ্যমান। তারা যত মুখ খুলবে, ততো তাদের ভুল ও অযোগ্যতা বের হয়ে আসবে। আর এভাবে খুব শিগগির ইতিহাসের সব থেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের নির্মম পতন হবে। আর এই পতনের জন্য দায়ী থাকবে তাদের মূর্খ নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর