Views: 0

ঢাকার ভাটারায় সড়কের পাশে দাঁড়ানো একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ সময় বাসটিতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।-খবর তোলপাড়।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ভাটারা থানার ১০০ ফিট সড়কে এ ঘটনা ঘটে।

বাড্ডা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ১০০ ফিটে অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
অগ্নিসংযোগের একটি ভিডিওতে দেখা যায়, হলুদ রঙের জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের বাসটি দাউদাউ করে জ্বলছে। বাসটি রাস্তার পাশে দাঁড় করানো অবস্থায় ছিল।