• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
স্বাগতম:
দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করায় আপনাকে স্বাগতম। গুরত্বপূর্ণ তথ্যের জন্য ওয়েবসাইটটির সাথেই থাকুন, আপনার প্রতিষ্ঠানের বহুল প্রচারের জন্য নিয়মিত বিজ্ঞাপন দিন +৮৮-০১৭১৯০২৬৭০০

হাসিনা আসুক, এটা আমরা চাই: সংস্কৃতিমন্ত্রী

প্রধান প্রতিবেদক:
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

Views: 0

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরুন, সেটিই তারা চান। তাঁর প্রত্যর্পণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।-খবর তোলপাড়।

শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরায় ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, ‘হাসিনা আসুক, এটা আমরা চাই। তাকে প্রত্যর্পণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে। তাঁর দু-একটি মামলায় ফাঁসির রায় হয়েছে এবং আরও অনেক মামলা বিচারাধীন। তিনি এলে আইন তার নিজস্ব গতিতে চলবে।’

বিএনপির প্রসঙ্গ তুলে সংস্কৃতিমন্ত্রী বলেন, গত ১৮ বছরে দেশ অন্ধকারে নিমজ্জিত ছিল। তাঁর অভিযোগ, তৎকালীন সরকার দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে এবং বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, ‘ফ্যাসিবাদীদের নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা পালায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাংক লুটপাটের টাকা নিয়ে ভারতে পালিয়ে গেছে। এরা পলাতক শক্তি। বিএনপি কখনো পালায়নি, বিএনপি পালাবার দল নয়। বিএনপি রাজপথে প্রস্তুত আছে।’

অনুষ্ঠানে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী, মাগুরার জেলা প্রশাসক মো. মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও মাগুরা কমিউনিটি পুলিশের সভাপতি মো. আলী আহমেদ এবং মাগুরা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিলসহ অন্যরা। সূত্র: উত্তর বাংলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর